1. jkitbd@gmail.com : adminsac :
  2. sachitranoakhali@gmail.com : News Desk : News Desk
  3. info@trustsoftbd.com : নিজেস্ব প্রতিবেদক : নিজেস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জে নারীর ওপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, থানায় অভিযোগ - দৈনিক সচিত্র নোয়াখালী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত কৃতজ্ঞতার সাথে সিক্ত দুই প্রিয় মুখ সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা: সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই

কোম্পানীগঞ্জে নারীর ওপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, থানায় অভিযোগ

  • আপডেট মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ পাঠক

স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় নারী শারমিন আক্তার নিপুর ওপর একই ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে হামলা করা হয়েছে। এ ঘটনায় নিপু যুবলীগ নেতা মাইন উদ্দিনের ভাই আলা উদ্দিনকে প্রধান আসামী ও মাইন উদ্দিনকে ২য় আসামী করে  ৯জনকে বিবাদী করে রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। বিবাদীরা হলো- আলাউদ্দিন, মাইন উদ্দিন, নিরব, লাকী, শিরি, ঝুলী, শিল্পী, তমা ও শিল্পী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বাদী নিপুর বশত বাড়িতে পাশ্ববর্তী বাড়ির প্রভাবশালী মাইন উদ্দিন ও আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালায়। এসময় বিবাদীরা একতাবদ্ধ হয়ে লাটিসোটা, লোহার রড, ধারালো কিরিচ ও চাপাতিসহ ঘরে ঢুকে অতর্কিতভাবে এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে এবং নিপুর কাপড় চোপড় টানা হেঁছড়া করিয়া উলঙ্গ করিয়া লজ্জাস্থানে লাথি মেরে রক্তপাত করে। বাদীর মাথার চুল কেটে দেয়। বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, ১নং স্বাক্ষী আমার মা সুমি আক্তার আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করে। এসময় বিবাদীরা বাদীর কানের দুল, গলার হার ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিপুকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নিপু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মাইন উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুর রাজ্জাক সাংবাদিককে বলেছেন তদন্তকরে আইনগত ব্যবস্থা নিবেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর....
© All rights reserved © 2019 Breaking News
Web Design By Trust Soft BD

You cannot copy content of this page