1. jkitbd@gmail.com : adminsac :
  2. sachitranoakhali@gmail.com : News Desk : News Desk
  3. info@trustsoftbd.com : নিজেস্ব প্রতিবেদক : নিজেস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ - দৈনিক সচিত্র নোয়াখালী
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
নোয়াখালী হকার্স সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত কৃতজ্ঞতার সাথে সিক্ত দুই প্রিয় মুখ সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা: সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই ফেনীফেনীতে পরিত্যক্ত বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ

  • আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪১ পাঠক

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২ টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

জানা যায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এ নিয়োগ দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াসংগঠক ও সমাজসেবক আলহাজ্ব হারুনর রশীদ আজাদ।

হারুনুর রশিদ আজাদ এ নিয়োগ পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে ইনকিলাবকে বলেন, নানা কারণে নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ প্রাচীন জেলা। জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আমিও আশা করছি এবং জনসাধারণেরও প্রত্যাশা এমন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে চেষ্টা করব। এ জন্য জেলা বাসীর দোয়া ও সহযোগিতা চাই। নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়া হারুন অর রশিদ আজাদের ছাত্রদলের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সেই থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান। একাধারে তিনি দু’বার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।পরবর্তীতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দু’বার নোয়াখালী পৌরসভার নির্বাচিত মেয়র হয়ে দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর....
© All rights reserved © 2019 Breaking News
Web Design By Trust Soft BD

You cannot copy content of this page