1. jkitbd@gmail.com : adminsac :
  2. sachitranoakhali@gmail.com : News Desk : News Desk
  3. info@trustsoftbd.com : নিজেস্ব প্রতিবেদক : নিজেস্ব প্রতিবেদক
নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন - দৈনিক সচিত্র নোয়াখালী
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত কৃতজ্ঞতার সাথে সিক্ত দুই প্রিয় মুখ সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা: সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই ফেনীফেনীতে পরিত্যক্ত বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ 19.8.2025 কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা মিলেনি

নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন

  • আপডেট সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ পাঠক


স্টাফ রিপোর্টার ঃ পরের বামদিক থেকে নোয়াখালী – ১ আসনের এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী – ২ আসনের জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী – ৩ আসনের বরকত উল্যাহ বুলু নিচের বামদিক থেকে নোয়াখালী – ৪ আসনের মো. শাহজাহান, নোয়াখালী – ৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী – ৬ আসনের এনসিপির আব্দুল হান্নান মাসউদ
নোয়াখালী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বিএনপি। আর একটিতে জয় পেয়েছে ১১ – দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এসব আসনের ফল ঘোষণা করেন।
বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন।
কে কতে ভোট পেলেন
বিজয়ী প্রার্থীদের মধ্যে নোয়াখালী-১ আসনে বিএনপির এ এম মাহমুদ উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক হোসেন পেয়েছেন ৮৩ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিবন্ধী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট। নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্যাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
নোয়াখালী-৬ আসনে এনসিপির আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান। প্রতিদ্ব›দ্বী প্রার্থীর চেয়ে তাঁর ভোটের ব্যবধান ৭০ হাজার ১৯৩। আর সবচেয়ে কম ভোটে জিতেছেন নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক। প্রতিদ্ব›দ্বী প্রার্থীর চেয়ে তাঁর ভোটের ব্যবধান ১৬ হাজার ৯২৮।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর....
© All rights reserved © 2019 Breaking News
Web Design By Trust Soft BD

You cannot copy content of this page