1. jkitbd@gmail.com : adminsac :
  2. sachitranoakhali@gmail.com : News Desk : News Desk
  3. info@trustsoftbd.com : নিজেস্ব প্রতিবেদক : নিজেস্ব প্রতিবেদক
রেড ক্রিসেন্টের নবনির্বাচিত বোর্ড মেম্বার শিহাব উদ্দিন শাহিনকে নাগরিক সংবর্ধনা - দৈনিক সচিত্র নোয়াখালী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত কৃতজ্ঞতার সাথে সিক্ত দুই প্রিয় মুখ সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা: সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই

রেড ক্রিসেন্টের নবনির্বাচিত বোর্ড মেম্বার শিহাব উদ্দিন শাহিনকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২১১ পাঠক

মোহাম্মদ সোহেল :বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত ম্যানিজিং বোর্ড সদস্য ও নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার গ্রীণ হলে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

জাতীয় নেতা মরহুম আবদুল মালেক উকিলের ভাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন একাধারে ৫ বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানিজিং বোর্ড সদস্য নির্বাচিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য সংবর্ধনা কমিটি র আহবায়ক সাংবাদিক সামছুল হাসান মিরন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকগন, জনপ্রতিনিধি, আইনজীবি, নারী নেত্রী, ডাক্তার ও যুবরেড ক্রিসেন্টের সদস্যরা এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ম্যানিজিং বোর্ড সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার নুরউদ্দিন মো.জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক নুরুল করিম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ ও অধ্যক্ষ হেলাল মোশারফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজ্জাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম জিএস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্র, হরিণারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আবু তাহের, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও জেলা যুবরেড ক্রিসেন্ট প্রধান সানুসিং মারমা প্রমুখ।

সংবর্ধিত এডভোকেট শিহাব উদ্দিন শাহিন তাঁর বক্তব্যে সংবর্ধনা প্রদানকারী আয়োজকদের ও উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নোয়াখালীবাসীসহ দেশের সকল র্দুযোগে আত্মমানবতার পক্ষে আজীবন কাজ করার ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর....
© All rights reserved © 2019 Breaking News
Web Design By Trust Soft BD

You cannot copy content of this page