1. jkitbd@gmail.com : adminsac :
  2. sachitranoakhali@gmail.com : News Desk : News Desk
  3. info@trustsoftbd.com : নিজেস্ব প্রতিবেদক : নিজেস্ব প্রতিবেদক
দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল - দৈনিক সচিত্র নোয়াখালী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত কৃতজ্ঞতার সাথে সিক্ত দুই প্রিয় মুখ সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা: সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই

দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল

  • আপডেট বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২১৯ পাঠক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুইদিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের দিন বৃহস্পতিবার ও ঈদের পরদিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল আগেই। গত ঈদেও এ সার্ভিস বন্ধ ছিল। কাজেই বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিনও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর শুক্রবার তো সাপ্তাহিক ছুটির দিন। ফলে মেট্রোরেল চলাচল দুই দিন বন্ধ থাকবে। এরপর শনিবার (১৩ এপ্রিল) থেকে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

ডিএমটিসিএলের উপব্যবস্থাপ আরও জানান,  রমজান মাসের প্রথম দিকে মেট্রোরেলে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৪৫ হাজার যাত্রী চলাচল করেছেন। রমজানের আগে এ সংখ্যা ছিল ৩ লাখের কাছাকাছি। তবে ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রীর সংখ্যা বাড়ে। কয়েক দিন ধরে প্রতিদিন প্রায় তিন লাখ করে যাত্রী চলাচল করেছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ঈদে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচ বাড়বে। এ ছাড়া কর্মীর সংখ্যাও কম। ফলে এদিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে। সব মিলিয়ে তাই ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর....
© All rights reserved © 2019 Breaking News
Web Design By Trust Soft BD

You cannot copy content of this page